News Flash

  • Home
  • দেশ
  • বাজেট নিয়ে খুশি নন অখিলেশ, শশী বললেন মনরেগার কোনও উল্লেখ নেই
Image

বাজেট নিয়ে খুশি নন অখিলেশ, শশী বললেন মনরেগার কোনও উল্লেখ নেই

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেট নিয়ে খুশি নন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। কংগ্রেস সাংসদ শশী থারুর বললেন, বাজেটে মনরেগার কোনও উল্লেখ নেই। সাধারণ মানুষের সমস্যা সম্পর্কিত মূল বিষয়গুলিও নেই। বাজেটের প্রতিক্রিয়া অখিলেশ যাদব বলেছেন, “সরকার বাঁচানোর জন্য বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ যোজনার সঙ্গে যুক্ত করা হয়েছে। বিগত ১০ বছরে তাঁরা বেকারত্ব বাড়িয়েছে।” অখিলেশ আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত কৃষকদের সমস্যার সমাধান না হয় এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত না হয়, ততদিন জনগণের কোনও লাভ হবে না।”কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “এটি একটি অপ্রতুল বাজেট। সাধারণ মানুষের মুখোমুখি হওয়া মূল সমস্যাগুলি সম্পর্কে আমি কিছুই শুনিনি। এখানে মনরেগার কোনও উল্লেখ নেই এবং সাধারণ মানুষের আয়ের উন্নতির জন্য নেওয়া পদক্ষেপের অপর্যাপ্ত উল্লেখ। আয় বৈষম্য মোকাবেলায় আমরা সরকারের কাছ থেকে খুব কমই শুনেছি।”

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top