News Flash

Image

বাজেট পেশ শেষ হতেই ধস শেয়ার মার্কেটে

মুম্বই, ২৩ জুলাই (হি. স.) : ধস শেয়ার বাজারে। মঙ্গলবার বাজেট পেশ শেষ হতেই বম্বে স্টক এক্সচেঞ্জের ইনডেক্স, সেনসেক্স, ১০০০ পয়েন্টেরও বেশি কমে ৮০,০০০-এর নীচে নেমে গিয়েছিল। পরে সামান্য উন্নতি ঘটে। বর্তমানে সেনসেক্স রয়েছে ৮০,০২৪ পয়েন্টে। একই অবস্থায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরও। এনএসই নিফটি ৫০-ও ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪,২০০ পয়েন্টে।

কৃষি খাতের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই, কৃষি খাতের স্টকের দর ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। কাবেরি সিড কোম্পানি লিমিটেড, করোমন্ডল অ্যাগ্রো প্রোডাক্টস অ্যান্ড অয়েলস লিমিটেড, ধানুকা এগ্রিটেক লিমিটেড, নোভা এগ্রিটেক লিমিটেডের মতো সংস্থাগুলি সবথেকে বেশি লাভ করেছে।

অন্যদিকে, ওএনজিসি, শ্রীরাম ফাইন্যান্স, হিন্ডালকো, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, বিপিসিএল এবং রিলায়েন্সের এদিন সবথেকে বেশি লোকসান হয়েছে। এলটিসিজি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করার পরই ব্রোকিং শেয়ারে পতন ঘটেছে। মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস, ৫পাইসা, আইসিআইসিআই সিকিওরিটিজ, অ্যাঞ্জেল ওয়ান, আইআইএফএল সিকিউরিটিজ এবং জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দর ২ থেকে ৫ শতাংশ কমেছে। এছাড়া, এইচসিএলটেক এবং টেক মাহিন্দ্রার মতো আইটি সংস্থাগুলির স্টকের দরও পড়েছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top