News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় আইসক্রিম কারখানার ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার কর্মীর নগ্ন দেহ
Image

মালদায় আইসক্রিম কারখানার ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার কর্মীর নগ্ন দেহ

মালদা, ২২ জুলাই (হি.স.): সম্পূর্ণ নগ্ন অবস্থায় মালদার আইসক্রিম ফ্যাক্টরির ডিপ ফ্রিজের ভেতর থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। মৃতের নাম মৃণালকান্তি বসু (৪৩)। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গত ৬-৭ বছর ধরে পুরাতন মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারিতে একটি আইসক্রিম কারখানার গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন মৃণালকান্তি। কিন্তু সোমবার সকাল থেকেই তাঁর খোঁজ মিলছিল না। পরে দুপুর নাগাদ এক কর্মী কারখানার ফ্রিজ খুলতেই আঁতকে ওঠেন। ফ্রিজের ভেতরেই রাখা ছিল মৃণালকান্তির দেহ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তিকে খুন করে তাঁর দেহ ফ্রিজের ভেতর রেখে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এখনও মুখ খুলতে চায়নি। কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top