মালদা, ২২ জুলাই (হি.স.): সম্পূর্ণ নগ্ন অবস্থায় মালদার আইসক্রিম ফ্যাক্টরির ডিপ ফ্রিজের ভেতর থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। মৃতের নাম মৃণালকান্তি বসু (৪৩)। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। গত ৬-৭ বছর ধরে পুরাতন মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বাচামারিতে একটি আইসক্রিম কারখানার গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন মৃণালকান্তি। কিন্তু সোমবার সকাল থেকেই তাঁর খোঁজ মিলছিল না। পরে দুপুর নাগাদ এক কর্মী কারখানার ফ্রিজ খুলতেই আঁতকে ওঠেন। ফ্রিজের ভেতরেই রাখা ছিল মৃণালকান্তির দেহ। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ব্যক্তিকে খুন করে তাঁর দেহ ফ্রিজের ভেতর রেখে দেওয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ এখনও মুখ খুলতে চায়নি। কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মালদায় আইসক্রিম কারখানার ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার কর্মীর নগ্ন দেহ
Tags:
Releated Posts
সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…
মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…
সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…
মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…


















