News Flash

  • Home
  • দিনের খবর
  • এই সংসদ দেশের জন্য, কোনও দলের নয় : প্রধানমন্ত্রী
Image

এই সংসদ দেশের জন্য, কোনও দলের নয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বিরোধী দল তথা শাসক দলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই সংসদ দেশের জন্য, কোনও দলের নয়। সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আপনারা নিশ্চয়ই দেখেছেন, সংসদের প্রথম অধিবেশনেই দেশের ১৪০ কোটি জনগণের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকারের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। আড়াই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়। দেশের মানুষ দলের জন্য নয়, দেশের জন্য সংসদে পাঠিয়েছেন। এই সংসদ দেশের জন্য, দলের জন্য নয়।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “প্রতিটি নাগরিকের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে, ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত ক্রমবর্ধনশীল দেশ। গত ৩ বছরে, আমরা ৮ শতাংশ ক্রমাগত বৃদ্ধির সঙ্গে এগিয়ে যাচ্ছি।” এই অধিবেশনে সমস্ত সাংসদ ইতিবাচক অবদান রাখবেন বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top