নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বিরোধী দল তথা শাসক দলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই সংসদ দেশের জন্য, কোনও দলের নয়। সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আপনারা নিশ্চয়ই দেখেছেন, সংসদের প্রথম অধিবেশনেই দেশের ১৪০ কোটি জনগণের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকারের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। আড়াই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়। দেশের মানুষ দলের জন্য নয়, দেশের জন্য সংসদে পাঠিয়েছেন। এই সংসদ দেশের জন্য, দলের জন্য নয়।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “প্রতিটি নাগরিকের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে, ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত ক্রমবর্ধনশীল দেশ। গত ৩ বছরে, আমরা ৮ শতাংশ ক্রমাগত বৃদ্ধির সঙ্গে এগিয়ে যাচ্ছি।” এই অধিবেশনে সমস্ত সাংসদ ইতিবাচক অবদান রাখবেন বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

এই সংসদ দেশের জন্য, কোনও দলের নয় : প্রধানমন্ত্রী
Releated Posts
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…
তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ
হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…
আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’
বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…


















