News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্মতলা যাওয়া হল না, ক্যানিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী
Image

ধর্মতলা যাওয়া হল না, ক্যানিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী

ক্যানিং, ২১ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে যাওয়া আর হল না, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার সকালে বেশ উৎসাহের সঙ্গে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার তৃণমূল কর্মীরা।কিন্তু, কালিকাতলা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। দুর্ঘটনায় আহত হন চালক-সহ যাত্রীরা। গাড়িটিতে কত জন যাত্রী ছিলেন, তা এখনই জানা সম্ভব হয়নি। তবে আট জন তৃণমূল কর্মীর আহত হওয়ার খবর মিলেছে এই দুর্ঘটনায়। ওই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। খোঁজ নেন এলাকার বিধায়ক শওকত মোল্লা।

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top