News Flash

  • Home
  • খেলা
  •  অনূর্ধ্ব ১৯ ট্রায়াল ক্যাম্পে ব্যাপক সাড়া 
Image

 অনূর্ধ্ব ১৯ ট্রায়াল ক্যাম্পে ব্যাপক সাড়া 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। সামনে রয়েছে জাতীয় স্তরের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট গুলিকে সামনে রেখে বয়সভিত্তিক দল গঠনের লক্ষ্যে প্রস্তুতিতে নেমে পরল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। শুক্রবার এমনটাই দেখা গেল আগরতলায় এমবিবি স্টেডিয়ামে। এদিন স্টেডিয়ামে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বালকদের নিয়ে অনুষ্ঠিত হয় উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প। তাতে সদর, মোহনপুর, বিশালগড়, জিরানিয়া ও সোনামুরা থেকে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা অংশ নেয়। শিবিরে মোট ৩৯১ জন ক্রিকেটার অংশগ্রহণ করে। ব্যাটিং বোলিং সব দিকে খতিয়ে দেখার পরেই যোগ্যতা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে চূড়ান্ত রাজ্য দল। এমনটাই জানালেন শিবিরের দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক জয়ন্ত দেবনাথ। এদিন দিনভর চলে এই উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প। প্রসঙ্গত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার বাছাই করার লক্ষ্যে এর আগে গত ১২ জুলাই ধর্মনগরে, ১৫ জুলাই বিলোনিয়া ও ১৭ জুলাই তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হয় ট্রায়াল ক্যাম্প। সেখানেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top