News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণে যুক্ত হুজি জঙ্গির মৃতু্যদণ্ডের সাজা
Image

শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণে যুক্ত হুজি জঙ্গির মৃতু্যদণ্ডের সাজা

জৌনপুর (উত্তরপ্রদেশ): শ্রমজীবী এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হুজি জঙ্গির মৃতু্যদণ্ডের সাজা শোনাল জৌনপুর uttarpradesh_map_sআদালত| বুধবার হরকত-উল-জেহাদি-ইসলামি (হুজি) সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত উবেদ-উর-রহমান ওরফে বাবু নামে ওই বাংলাদেশি নাগরিককে মৃতু্যদণ্ডের রায় দেয় আদালত | বাবুকে গতকালই দোষী ঘোষণা করেন অতিরিক্ত দায়রা বিচারক বুদ্ধিরাম যাদব| মৃতু্যদণ্ড ছাড়াও তার ১০ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়|
২০০৫ এর ২৮ জুলাই উত্তরপ্রদেশের জৌনপুর রেল স্টেশনের কাছে ঘটা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন| জখম হয়েছিলেন বহু মানুষ| সেদিন শ্রমজীবী এক্সপ্রেসের একটি কামরা চুরমার হয়ে গিয়েছিল বিস্ফোরণে| এই নিয়ে এই বিস্ফোরণ মামলায় দুজনকে ফাঁসির সাজা শোনাল আদালত|বাবুর আগে একই সাজা পেয়েছে আরেক বাংলাদেশি, হুজি সন্ত্রাসবাদী আলমগীর ওরফে রনি | তার ৭ লক্ষ টাকা জরিমানাও হয়েছিল|
ওই বিস্ফোরণে দোষী ঘোষণা করা হয়েছে আরও দুই বাংলাদেশিকে| একজন হল নাফিকুল বিশ্বাস, আরেকজন সোহাগ ওরফে হিলাল| এরা অন্য একটি মামলায় হায়দরাবাদ জেলে রয়েছে| মামলার বিচার চলাকালেই মারা গিয়েছে গুলাম রাজদানি ওরফে ইয়াহিয়া ও সঈদ নামে দুই অভিযুক্ত|
সামরিক বাহিনীর ব্যবহারের জন্য তৈরি আরডিএক্স দিয়ে বানানো বোমা ওই ট্রেনের শৌচাগারে রেখে দিয়েছিল সন্ত্রাসবাদীরা| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সেদিন একটি সাদা সু্যটকেস নিয়ে জৌনপুর স্টেশনে ওই ট্রেনে ওঠে দুজন| কিছুক্ষণ বাদেই সু্যটকেশটি ফেলে রেখে ট্রেন থেকে লাফিয়ে উধাও হয়ে যায় তারা| কয়েক মিনিট বাদে বিস্ফোরণে কেঁপে ওঠে ট্রেন|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top