News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস বিধায়কের উপস্থিতিতে উনকোটি জেলায় মনোনয়ন দাখিল করল বিরোধী প্রার্থীরা
Image

কংগ্রেস বিধায়কের উপস্থিতিতে উনকোটি জেলায় মনোনয়ন দাখিল করল বিরোধী প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুলাই: আসন্ন ত্রিস্তর ভোটে কৈলাসহরে অধিকাংশ জায়গায় ইন্ডিয়া জোট ভোটে লড়াই করলেও কিছু কিছু জায়গায় কেরল মডেলে লড়াই করা হচ্ছে বলে জানালেন বিধায়ক বিরজিত সিনহা। বিধায়ক বিরজিত সিনহা এবং ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার ঊনকোটি জেলা পরিসদ, গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং গৌরনগর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে গৌরনগর এলাকার কংগ্রেস দলের অফিস প্রাংগন থেকে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে গৌরনগর ব্লকে এসে মনোনয়ন পত্র জমা দেন। তবে, মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে কংগ্রেস দলের মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটি গ্রাম পঞ্চায়েত কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত।

উল্লেখ্য, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান এবছরও ঊনকোটি জেলা পরিসদে প্রার্থী হয়েছেন এবং একই সাথে গৌরনগর পঞ্চায়েত সমিতিতেও প্রার্থী হয়েছেন। মনোনয়ন পত্র জমা চলাকালীন বিধায়ক বিরজিত সিনহা জানান যে, কৈলাসহরে কংগ্রেস এবং সি.পি.আই.এম মিলে ইন্ডিয়া জোট হয়ে জেলা পরিসদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেওয়া হয়েছে। এক দুইটি জায়গায় সমোঝোতা না হওয়ায় কেরল মডেলে লড়াই হচ্ছে, অর্থাৎ সি.পি.আই.এম ও কংগ্রেস উভয় দলের পক্ষ থেকেই প্রার্থী দেওয়া হয়েছে। এছাড়াও বিধায়ক বিরজিত সিনহা জানান যে, গৌরনগর ব্লকের অধীনে থাকা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ইন্ডিয়া জোট দখল করবে বলে বিধায়ক বিরজিত সিনহা জানান।

Releated Posts

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top