News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতির উপস্থিতিতে বিশালগড় ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন ১৬৫ জন বিজেপির প্রার্থী
Image

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতির উপস্থিতিতে বিশালগড় ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন ১৬৫ জন বিজেপির প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ জুলাই: বৃহস্পতিবার বিশালগড় ব্লকে মনোনয়নপত্র জমা দিলেন ১৬৫ জন বিজেপির প্রার্থী। প্রত্যেকেই নির্বাচনে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশালগড় ব্লকে ত্রিস্তর পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুর একটায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে ১৬৫ জন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা বিশালগড় ব্লকের ভিডিও নান্টু রঞ্জন দাসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৬৫ জন প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া কালীন সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্যী, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা সরকার দেব, সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

৮ই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ১২ই আগস্ট ভোট গণনা। বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিল করার শেষ দিন। আর এই শেষ দিনে কমলাসাগর, বিশালগড় , গোলাঘাটি এই তিনটি বিজেপি মন্ডলের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির  প্রার্থীরা এদিনের মনোনয়ন পত্র দাখিল করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top