News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুর খনন করতে গিয়ে উদ্ধার ২৭টি কামান সেল, বাংলাদেশের মুক্তি যুদ্ধের অস্তিত্ব বহন করছে সেলগুলি, দাবি প্রবীণ নাগরিকদের
Image

পুকুর খনন করতে গিয়ে উদ্ধার ২৭টি কামান সেল, বাংলাদেশের মুক্তি যুদ্ধের অস্তিত্ব বহন করছে সেলগুলি, দাবি প্রবীণ নাগরিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আবারও সামনে এলো বামুটিয়ায় । উদ্ধার ২৭টি কামান সেল। মাছ চাষের  পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয় এই সেলগুলি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। সেল গুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়।

বৃহস্পতিবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নম এর বাড়িতে মাছ চাষের পুকুর খনন করার সময় উদ্ধার হয় ২৭ টি কামান সেল। এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা। প্রথমে ১২টি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবার সেই স্থানে যখন খনন করেন তখন মোট ২৭ টি সেল উদ্ধার করা হয়। সেগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়।

স্থানীয় প্রবীণ মহলের দাবি, এই সেলগুলি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় হয়তো মুক্তি বাহিনী মাটির নিচে মজুত রেখেছিলেন। পরে আর সেগুলি নিয়ে যাননি। বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই সেলগুলি প্রায় ৫০ বছরের অধিক পুরানো হবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধে এবং ভারতের যে অবদান রয়েছে মুক্তি বাহিনীকে এই বামুটিয়া এলাকাতেও ট্রেনিং সহ  স্বাধীনতা অর্জনে তা আবারও প্রমাণিত ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকায়। এই সেলগুলি উদ্ধারের মধ্য দিয়ে স্থানীয় প্রবীণ মহলের এটাই দাবি এই সেলগুলি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তি বাহিনীর।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top