News Flash

  • Home
  • দিনের খবর
  • নিট ইউজি কাণ্ডে পাটনা এইমস-এর ৪ পড়ুয়া আটক, বাজেয়াপ্ত ফোন ও ল্যাপটপ

নিট ইউজি কাণ্ডে পাটনা এইমস-এর ৪ পড়ুয়া আটক, বাজেয়াপ্ত ফোন ও ল্যাপটপ

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারই শুনানি হয়েছে, তার আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত সন্দেহে পাটনা এইমস-এর চার পড়ুয়াকে আটক করেছে সিবিআই। তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল ফোন ও ল্যাপটপ। বৃহস্পতিবার সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্ত দু’জনকে পাটনা ও হাজারিবাগ থেকে সিবিআই গ্রেফতার করার পর, এই চার ডাক্তারি পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলো। আপাতত ধৃতদের জেরা করছেন সিবিআই আধিকারিকরা।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top