News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) অবশেষে গ্রেফতার কুলতলির সাদ্দাম, সাথে এক সিপিএম নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ
Image

(আপডেট) অবশেষে গ্রেফতার কুলতলির সাদ্দাম, সাথে এক সিপিএম নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ

কুলতলি ১৮ জুলাই (হি.স.):   পুলিশের জালে শেষ পর্যন্ত ধরা পড়ল কুলতলির প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্ত সাদ্দাম সর্দার। কুলতলির চুপড়িঝাড়া এলাকার একটি মাছের ভেড়ির আলা ঘর থেকে বুধবার রাত প্রায় দেড়টা নাগাদ সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম ছাড়াও এলাকার এক সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।

গত সোমবার এই সাদ্দামকে ধরতে কুলতলি থানার পুলিশ হানা দিয়েছিল সাদ্দামের পয়তার হাট এলাকার বাড়িতে। ধরাও পড়েছিল সে। কিন্তু আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও হয়ে গিয়েছিল সাদ্দাম। তাঁর ভাই সাইরুল গুলি চালিয়েছিল বলে দাবি পুলিশের। এরপর থেকেই সাদ্দাম ও তার সাগরেদদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে কুলতলি থানার পুলিশ।

নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা সাদ্দাম মাছের ভেড়ির আলা ঘরে লুকিয়ে ছিল। বুধবার রাতেও পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। কিন্তু এবার আর সুবিধা করতে পারেনি। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সাদ্দাম। চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে তাকে।

সোমবার  হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল সাদ্দাম। তাঁকে তন্নতন্ন করে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই বুধবার রাতে কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, সেখানে একটি মাছের ভেড়ির চালাঘরে লুকিয়ে ছিল সোনা পাচার চক্রের মাথা সাদ্দাম। রাত ১ টা ১৫ মিনিট নাগাদ চালাঘর ঘিরে ফেলে পুলিশ। তখন ঘুমোচ্ছিলেন সাদ্দাম। পুলিশকে দেখেই ফের পালানোর চেষ্টা করে সে। কিন্তু এবার হাতেনাতে তাকে ধরে ফেলে পুলিশ। সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মান্নান আবার এলাকার সিপিআইএম নেতা। তবে এখনও পর্যন্ত অধরা সাদ্দামের ভাই সাইরুল সর্দার।

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top