News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ধুবড়ির ভারত-বাংলা সীমান্তে পুলিশের এনকাউন্টারে ঘায়েল গো-মাফিয়া সিরাজুল
Image

ধুবড়ির ভারত-বাংলা সীমান্তে পুলিশের এনকাউন্টারে ঘায়েল গো-মাফিয়া সিরাজুল

ধুবড়ি (অসম), ১৮ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টারে ঘায়েল হয়েছে মোস্ট ওয়ান্টেড কুখ্যাত গো-মাফিয়া সিরাজুল হক। ঘটনা গতকাল বুধবার রাতে জেলার গোলকগঞ্জ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিম গাইখোয়ায় সংঘটিত হয়েছে।

জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মোস্ট ওয়ান্টেড গো-মাফিয়া সিরাজুল হককে গতকাল গ্রেফতার করেছিল গোলকগঞ্জ থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ রাতে তাকে নিয়ে পশ্চিম গাইখোয়ায় যায়। তখন পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিরাজুল।

তাকে পালাতে বারণ করলে উল্টো পুলিশের দিকে তেড়ে আসে। তখন তাকে রুখতে পুলিশ গুলি চালায়। গুলি তার বাঁ পায়ে হাঁটুর নীচে বিদ্ধ হলে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ সিরাজুল হককে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেছে পুলিশ।

প্রসঙ্গত, ধুবড়িতে গবাদি পশুর চোরাচালান অব্যাহত। গতকাল ধুবড়ির অসম-পশ্চিমবঙ্গ আন্তঃরাজ্য সীমান্তবর্তী ছাগলিয়ায় এএস ২৮ এসি ০৫০৮ নম্বরের একটি ট্রাক চোরাচালানের ৪৬ গরু বোঝাই একটি গাড়ি আটক করেছিল পুলিশ।

এর সঙ্গে চার গরু চোরাকারবারি যথাক্রমে বরপেটা রোডের শহিদুল ইসলাম ও আখতার হোসেন, বরপেটা শহরের সামাদ আলি এবং নলবাড়ির মোজাম্মিল হোসেনকে পুলিশ গ্রেফতার করে। তাদের সূত্র ধরে গো-মাফিয়া সিরাজুল হককে গ্রেফতার করেছিল পুলিশ।

Releated Posts

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top