News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে অশান্তি ছাড়াচ্ছে পাকিস্তান, আমেরিকা সফরে অভিযোগ পারিকর্রের
Image

সীমান্তে অশান্তি ছাড়াচ্ছে পাকিস্তান, আমেরিকা সফরে অভিযোগ পারিকর্রের

ওয়াশিংটন, ৩০ আগস্ট (হি.স.) : সীমান্তের বাইরে থেকে অশান্তি ছড়ানো হচ্ছে কাশ্মীরে| আমেরিকায় পাকিস্তানের বিরুদ্ধে manohar parikkarএভাবেই অভিযোগ তুললেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর্র| তিনি আরও বলেন, উপত্যকার কিছু মানুষের জন্য সবাইকে মূল্য দিতে হচ্ছে| আর কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার তত্পরতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি|
মার্কিন সফরে গিয়ে আমেরিকার প্রতিরক্ষা সচিব অ্যাস্টন কার্টারের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন পারিকর্র| সেখানে কাশ্মীর সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতিমধ্যে উঠে গিয়েছে কার্ফু| সর্বদলের প্রতিনিধিরা উপত্যকায় যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি|
এছাড়া আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন পারিকর্র|
এই চুক্তি অনুযায়ী দুদেশ একে অপরের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে| পেন্টাগনে যাওয়ার পর মার্কিন সামরিক সচিব ৯১১ মেমোরিয়ালে নিয়ে যান পারিকর্রকে| ভারতীয় এয়ারফোর্সের বিমান নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার কথা উল্লেখ করেন অ্যাস্টন কার্টার| নিখোঁজ জওয়ানদের পরিবারের প্রতি শ্রদ্ধাও জানান তিনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top