News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে ‘লাডলা ভাই’ প্রকল্পের ঘোষণা শিণ্ডের
Image

মহারাষ্ট্রে ‘লাডলা ভাই’ প্রকল্পের ঘোষণা শিণ্ডের

মুম্বই, ১৭ জুলাই (হি. স.): ‘লাডলি বহেনা’ প্রকল্পের পর ভোটমুখী মহারাষ্ট্রে আবারও বড় ঘোষণা। শিণ্ডে সরকারের তরফে জানানো হয়েছে, মহিলাদের পাশাপাশি পুরুষদেরও প্রতি মাসে আর্থিক সহায়তা করবে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে বুধবার ঘোষণা করেন, মহারাষ্ট্রে এবার পুরুষদেরও আর্থিক সহায়তা করবে সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘লাডলা ভাই যোজনা’।

আষাঢ়ী একাদশী উপলক্ষে এদিন বিট্টল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। সেখানেই তিনি ঘোষণা করেন, মহারাষ্ট্র সরকার নতুন এক প্রকল্প শুরু করতে চলেছে যা ছেলেদের জন্য। এই প্রকল্পে দ্বাদশ শ্রেণি পাশ প্রত্যেক যুবককে প্রতি মাসে ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবং স্নাতক যুবকদের মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top