News Flash

  • Home
  • দেশ
  • বারবার নিরাপত্তা লঙ্ঘনের জন্য সরকারকে দায় নিতে হবে, সন্ত্রাসী হামলা প্রসঙ্গে রাহুল
Image

বারবার নিরাপত্তা লঙ্ঘনের জন্য সরকারকে দায় নিতে হবে, সন্ত্রাসী হামলা প্রসঙ্গে রাহুল

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীরের ডোডায় সন্ত্রাসী হামলায় চার জওয়ানের বলিদানে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি ভারত সরকারকেও একহাত নিয়েছেন তিনি। রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেল মারফত জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরে আরেকটি সন্ত্রাসী এনকাউন্টারে আমাদের সৈন্যরা প্রাণ হারিয়েছেন। আমি তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”এরপরই রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, “একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই ক্রমাগত সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে উন্মোচিত করছে। আমাদের সৈন্যরা এবং তাঁদের পরিবার বিজেপির ভুল নীতির খেসারত বহন করছেন।  প্রতিটি দেশপ্রেমিক ভারতীয় দাবি করে যে, বারবার নিরাপত্তা ত্রুটির জন্য সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top