নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীরের ডোডায় সন্ত্রাসী হামলায় চার জওয়ানের বলিদানে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি ভারত সরকারকেও একহাত নিয়েছেন তিনি। রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেল মারফত জানিয়েছেন, “জম্মু ও কাশ্মীরে আরেকটি সন্ত্রাসী এনকাউন্টারে আমাদের সৈন্যরা প্রাণ হারিয়েছেন। আমি তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”এরপরই রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, “একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই ক্রমাগত সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে উন্মোচিত করছে। আমাদের সৈন্যরা এবং তাঁদের পরিবার বিজেপির ভুল নীতির খেসারত বহন করছেন। প্রতিটি দেশপ্রেমিক ভারতীয় দাবি করে যে, বারবার নিরাপত্তা ত্রুটির জন্য সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

বারবার নিরাপত্তা লঙ্ঘনের জন্য সরকারকে দায় নিতে হবে, সন্ত্রাসী হামলা প্রসঙ্গে রাহুল
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















