News Flash

  • Home
  • দিনের খবর
  • ডোডায় জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রকে তোপ মেহবুবার, ৫ জওয়ানের মৃত্যুতে ব্যথিত
Image

ডোডায় জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রকে তোপ মেহবুবার, ৫ জওয়ানের মৃত্যুতে ব্যথিত

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। পাশাপাশি ৫ জন জওয়ানের বলিদানে দুঃখপ্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার শ্রীনগরে মেহবুবা মুফতি বলেছেন, “কোনও জবাবদিহিতা নেই। এতক্ষণে ডিজিপিকে বরখাস্ত করা উচিত ছিল। গত ৩২ মাসে প্রায় ৫০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন… বর্তমান ডিজিপি রাজনৈতিকভাবে সব কিছু ঠিক করতে ব্যস্ত। তাঁর কাজ হল পিডিপি-কে ভাঙা, জনগণ এবং সাংবাদিকদের হয়রানি করা। তাঁরা অধিক সংখ্যক মানুষের ওপর ইউএপিএ চাপিয়ে দেওয়ার উপায় খুঁজছে।” জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আরও বলেছেন, “সমগ্র দেশ থেকে সৈন্যরা নিজেদের দায়িত্ব পালনের জন্য কাশ্মীরে আসে, কিন্তু কফিনে ফিরে যায়। আপনারা যদি বলেন উপত্যকায় সন্ত্রাস শেষ হয়ে গিয়েছে, তবে এ জন্য কে দায়ী?… গত ৩২ মাসে, বিশেষ করে এই ডিজিপি নিযুক্ত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে… আপনারা সীমান্ত পাহারা দিচ্ছেন, তাহলে অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্ব কি আঞ্চলিক দলগুলির? আপনারা উত্তর কাশ্মীরে একটি বড় ধাক্কা পেয়েছেন?”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top