শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। পাশাপাশি ৫ জন জওয়ানের বলিদানে দুঃখপ্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার শ্রীনগরে মেহবুবা মুফতি বলেছেন, “কোনও জবাবদিহিতা নেই। এতক্ষণে ডিজিপিকে বরখাস্ত করা উচিত ছিল। গত ৩২ মাসে প্রায় ৫০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন… বর্তমান ডিজিপি রাজনৈতিকভাবে সব কিছু ঠিক করতে ব্যস্ত। তাঁর কাজ হল পিডিপি-কে ভাঙা, জনগণ এবং সাংবাদিকদের হয়রানি করা। তাঁরা অধিক সংখ্যক মানুষের ওপর ইউএপিএ চাপিয়ে দেওয়ার উপায় খুঁজছে।” জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আরও বলেছেন, “সমগ্র দেশ থেকে সৈন্যরা নিজেদের দায়িত্ব পালনের জন্য কাশ্মীরে আসে, কিন্তু কফিনে ফিরে যায়। আপনারা যদি বলেন উপত্যকায় সন্ত্রাস শেষ হয়ে গিয়েছে, তবে এ জন্য কে দায়ী?… গত ৩২ মাসে, বিশেষ করে এই ডিজিপি নিযুক্ত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে… আপনারা সীমান্ত পাহারা দিচ্ছেন, তাহলে অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্ব কি আঞ্চলিক দলগুলির? আপনারা উত্তর কাশ্মীরে একটি বড় ধাক্কা পেয়েছেন?”

ডোডায় জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রকে তোপ মেহবুবার, ৫ জওয়ানের মৃত্যুতে ব্যথিত
Releated Posts
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…
তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ
হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…
আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’
বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…


















