News Flash

  • Home
  • দেশ
  • মুকেশের পরিবারের পাশে আছে বিহার সরকার : সম্রাট চৌধুরী; দুঃখিত গিরিরাজ
Image

মুকেশের পরিবারের পাশে আছে বিহার সরকার : সম্রাট চৌধুরী; দুঃখিত গিরিরাজ

পাটনা, ১৬ (হি.স.): বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানিকে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মঙ্গলবার সম্রাট বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জেলে ভরা হবে। সরকার মুকেশ সাহানির পরিবারের পাশে রয়েছে।এদিকে, জিতেন সাহানিকে খুনের ঘটনায় বিশেষ টিম গঠন করেছেন পুলিশ। দারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এটি খুনের ঘটনা। এই খুনের ঘটনায় বিহারের মন্ত্রী নীতিন নবীন বলেছেন, “অবিলম্বে সিট গঠন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যার সম্ভাব্য কারণ ব্যক্তিগত শত্রুতা অথবা অন্য বড় কারণ বলে মনে হচ্ছে। সরকার অবিলম্বে বিষয়টি তদন্ত করবে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে।” এই খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “অভিযুক্তরা রেহাই পাবে না। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top