পাটনা, ১৬ (হি.স.): বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানিকে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মঙ্গলবার সম্রাট বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জেলে ভরা হবে। সরকার মুকেশ সাহানির পরিবারের পাশে রয়েছে।এদিকে, জিতেন সাহানিকে খুনের ঘটনায় বিশেষ টিম গঠন করেছেন পুলিশ। দারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। ক্ষতবিক্ষত দেহ দেখে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে এটি খুনের ঘটনা। এই খুনের ঘটনায় বিহারের মন্ত্রী নীতিন নবীন বলেছেন, “অবিলম্বে সিট গঠন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যার সম্ভাব্য কারণ ব্যক্তিগত শত্রুতা অথবা অন্য বড় কারণ বলে মনে হচ্ছে। সরকার অবিলম্বে বিষয়টি তদন্ত করবে। অপরাধীদের শাস্তি দেওয়া হবে।” এই খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “অভিযুক্তরা রেহাই পাবে না। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।”

মুকেশের পরিবারের পাশে আছে বিহার সরকার : সম্রাট চৌধুরী; দুঃখিত গিরিরাজ
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















