ওয়াশিংটন, ১৬ জুলাই (হি.স.): একদা ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক ছিলেন। এবার সেই জে ডি ভ্যান্সকেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (আমেরিকার সময় অনুযায়ী) থেকে আমেরিকার উইসকনসিনে শুরু হয়েছে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। সেই সম্মেলনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দলের তরফে কাকে প্রার্থী করা হবে? সেই বিষয়ে ভোট হয়। যাতে জয়ী হয়েছেন ট্রাম্প। চলতি বছরেই আমেরিকায় নির্বাচন। তাতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে নিজের নাম পাকা করে নিয়েছেন ট্রাম্প। তার সঙ্গেই ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে জেডি ভ্যান্সের নামেও সিলমোহর পড়েছে। ওহিও-র সেনেটার পদে রয়েছেন জেডি ভ্যান্স।

ছিলেন সমালোচক, সেই ভ্যান্সকেই ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থীর নাম ঘোষণা ট্রাম্পের
Releated Posts
ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করলে ‘চরম পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি
এভিয়ান, ১৬ জুন (আইএএনএস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন…
জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা
এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…
টেলিকম জালিয়াতি ও ‘পিগ-বুচারিং’ প্রতারণার নতুন ঘাঁটি হয়ে উঠছে শ্রীলঙ্কা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক টেলিকম জালিয়াতি এবং তথাকথিত ‘পিগ-বুচারিং’ বিনিয়োগ প্রতারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে…


















