News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরে ডোডায় জঙ্গি হামলায় নিহত চার জওয়ান, জখম এক পুলিশ কর্মী
Image

জম্মু ও কাশ্মীরে ডোডায় জঙ্গি হামলায় নিহত চার জওয়ান, জখম এক পুলিশ কর্মী

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে অনন্ত চার জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে। জখম পুলিশ কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন।নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সন্ত্রাসীদের গুলিতে চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলাবার ভোরে তাঁদের মৃত্যু হয়। ওই জঙ্গল এলাকায় চার থেকে পাঁচ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল, এমনই জানান এক সেনা আধিকারিক। তাদের সন্ধানে মঙ্গলবারও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top