শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে অনন্ত চার জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে। জখম পুলিশ কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন।নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সন্ত্রাসীদের গুলিতে চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলাবার ভোরে তাঁদের মৃত্যু হয়। ওই জঙ্গল এলাকায় চার থেকে পাঁচ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল, এমনই জানান এক সেনা আধিকারিক। তাদের সন্ধানে মঙ্গলবারও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে ডোডায় জঙ্গি হামলায় নিহত চার জওয়ান, জখম এক পুলিশ কর্মী
Releated Posts
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…
রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী
জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…
শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত
রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…


















