News Flash

  • Home
  • বিদেশ
  • মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, রাজাকারদের নাতিপুতিরা কি পাবে?, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে প্রশ্ন প্রধানমন্ত্রী হাসিনার
Image

মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, রাজাকারদের নাতিপুতিরা কি পাবে?, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে প্রশ্ন প্রধানমন্ত্রী হাসিনার

ঢাকা, ১৫ জুলাই (হি.স.) : বাংলাদেশে সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তা-হলে কি রাজাকারের নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে? প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাকে নিয়ে উত্তাল রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে পরিস্থিতি উত্তাল করে তুলেছে। গতকাল রবিবার গোটা দিন বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকা ছিল উত্তাল। রাতে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বেজায় সংঘর্ষ হয়েছে পুলিশের।

কোটাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিরক্ত প্রধানমন্ত্রী হাসিনার প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটার আওতায় না এনে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

প্রধানমন্ত্রী আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন, তাঁদের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পায় কী করে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না, আশ্চর্য।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top