News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র উদ্যোগে অনূর্ধ্ব ১৯ ছেলেদের ওপেন ট্রায়াল শুরু
Image

টিসিএ-র উদ্যোগে অনূর্ধ্ব ১৯ ছেলেদের ওপেন ট্রায়াল শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ছেলেদের ওপেন ট্রায়াল শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে উনিশ জুলাই পর্যন্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে অনূর্ধ্ব ১৯ ছেলেদের ওপেন ট্রায়াল থেকে ক্রিকেটার বাছাই পর্ব শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনে, মূলতঃ ধর্মনগর কৈলাশহর, লংতরাই ভ্যালি ও কাঞ্চনপুরের ছেলেরা ধর্মনগর কলেজ স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। একইভাবে ১৫ জুলাই সকাল দশটায় দক্ষিণ জেলার বিলোনিয়ায় ছয়টি মহকুমার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা অংশ নেবে। মহকুমা ছয়টি হলো: শান্তিরবাজার, বিলোনিয়া, অমরপুর, গন্ডাছড়া, উদয়পুর ও সাব্রুম। ১৭ জুলাই, সকাল দশটায় তেলিয়ামুড়ায় দশমী ঘাটস্থিত  ভগৎ সিং মিনি স্টেডিয়ামে চারটি মহকুমা তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই ও কমলপুরের ছেলেরা ট্রায়ালে অংশ নেবে। ১৯ জুলাই, সকাল ১০ টায় আগরতলার এমবিবি স্টেডিয়ামে পাঁচটি মহকুমা- সদর, বিশালগড়, মোহনপুর, সোনামুরা ও জিরানিয়ার ক্রিকেটাররা ট্রায়ালে অংশ নেবে। উল্লেখ্য ক্রিকেটারদের জন্ম তারিখ ১লা সেপ্টেম্বর, ২০০৫ এ অথবা তার পরে হতে হচ্ছে। এই ওপেন ট্রায়াল সম্পন্ন করার জন্য ডিসির দায়িত্বপ্রাপ্ত তিনজন করে কোচ ও ফিজিও এবং পাঁচজন নির্বাচক যথারীতি দায়িত্ব পালন করছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top