News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ফিটনেস ক্যাম্পে ডাক পেল ২৯ জন ক্রিকেটার 
Image

সিনিয়র মহিলা ফিটনেস ক্যাম্পে ডাক পেল ২৯ জন ক্রিকেটার 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।  জাতীয় স্তরের সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে রাজ্য দল গঠন করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজন করে এক ফিটনেস ক্যাম্প। আগামী ১৬ জুলাই থেকে নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে শুরু হতে চলেছে এই শিবির। আর এই শিবিরে অংশগ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডাক পেলেন ২৯ জন মহিলা ক্রিকেটার। মনোনীত এই ক্রিকেটারদের ১৬ জুলাই বেলা বারোটায় পুলিশ ট্রেনিং একাডেমি রাউন্ডে রিপোর্ট করার জন্য আহ্বান জানান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে। ক্রিকেটাররা হলেন সদরের অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্য, ঋজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, অমবেশা দাস, সুলক্ষণা রায়, প্রিয়াঙ্কা সাহা, নিকিতা সরকার। খোয়াইয়ের প্রিয়া সূত্রধর, মৌমিতা দেব, অনামিকা দাস, উদয়পুরের পূজা দাস ,অন্তরা দাস বিশালগড়ের শিউলি চক্রবর্তী, ইন্দ্র রানী জমাতিয়া, অম্বিকা দেবনাথ, রুম্পা সিনহা, সৌরভী রায়। শান্তির বাজারের সুপ্রিয়া দাস, কৈলাশহরের সুউটি সিনহা, তেলিয়ামুড়ার সেবিকা দাস, প্রিয়াঙ্কা দাস, ধর্মনগরের ঝুমকি দেবনাথ ও পূজা পাল। শিবিরে অতিথি ক্রিকেটার হিসেবে ডাক পেলেন তমান্না নিগম ও রেশমি নায়েক। সিনিয়র মহিলা দলের প্রশিক্ষক হিসেবে রয়েছেন নারায়ণ চন্দ্র দাস ও রুমা দাস। দলের ট্রেইনার হর্ষিতা কৃষ্ণমূর্তি এবং ফিজিও হিসেবে রয়েছেন ইরানি দেববর্মা ও মিষ্টি দেব।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top