News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি কর্মীদের উপর আক্রমণ, গাড়ি ভাঙচুর, আহত তিন, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
Image

বিজেপি কর্মীদের উপর আক্রমণ, গাড়ি ভাঙচুর, আহত তিন, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ জুলাই: রাজনৈতিক সন্ত্রাসে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বিশালগড়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের ছোট বড় ঘটনা উঠে আসছে। বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন তিনজন বিজেপি কর্মী। আহতরা হলেন আশিক মিয়া, চিরঞ্জিত দেবনাথ এবং দীপ্তনু সরকার। তাদের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাদের কে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় বিজেপি কর্মীরা গাড়ি করে কামখানা থেকে আসছিলেন। তখনই ঘনিয়া মারা চৌমুহনী এলাকায় আসার পর দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। তাদের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় কংগ্রেসের কর্মীরাই জড়িত বলে দাবি বিজেপি কর্মীদের। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিশালগড় এলাকা।

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top