আগরতলা, ১২ জুলাই: মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, বেআইনী মজুত সনাক্ত করে কলোবাজারী বন্ধ করা সহ সাত দফা দাবিতে সোচ্চার হয়েছে এস ইউ সি আই (সি) রাজ্য কমিটি। আজ সংগঠনের তরফ থেকে বটতলায় বিক্ষোভ দেখিয়েছে।
এদিন সংগঠনের সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, একদিকে সাধারণ মানুষের রোজগারের কোন পথ নেই, অন্যদিকে ব্যাপক মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলছে। আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, শক্তি, মাছ, ডিম, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলছে।
এদিন তিনি অভিযোগ করেন, নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোন ইতিবাচক ভূমিকা নেই। সরকার অত্যাবশ্যক পণ্য আইনকে অকেজু করে রেখেছে।
তাই সংগঠনের তরফ থেকে সরকারের নিকর সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা, অবিলম্বে আলু, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কম দামে রেশনের মাধ্যমে সরবরাহ, বেআইনী মজুত সনাক্ত করে কলোবাজারী বন্ধ করতে হোক।
পাশাপাশি, ডেয়ারীর দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করা, মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করা, বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার গ্রাহকদের উপর জোর করে চাপিয়ে দেওয়া চলবে না এবং যুদ্ধকালীন তৎপরতায় মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

