News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ এস ইউ সি আই-র
Image

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ এস ইউ সি আই-র

আগরতলা, ১২ জুলাই: মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, বেআইনী মজুত সনাক্ত করে কলোবাজারী বন্ধ করা সহ সাত দফা দাবিতে সোচ্চার হয়েছে এস ইউ সি আই (সি) রাজ্য কমিটি। আজ সংগঠনের তরফ থেকে বটতলায় বিক্ষোভ দেখিয়েছে।

এদিন সংগঠনের সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, একদিকে সাধারণ মানুষের রোজগারের কোন পথ নেই, অন্যদিকে ব্যাপক মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলছে। আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, শক্তি, মাছ, ডিম, দুধ সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি ঘটে চলছে।

এদিন তিনি অভিযোগ করেন,  নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে শাসক দলগুলি জনস্বার্থের দিকে নজর না দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কোন ইতিবাচক ভূমিকা নেই। সরকার অত্যাবশ্যক পণ্য আইনকে অকেজু করে রেখেছে।  

তাই সংগঠনের তরফ থেকে সরকারের নিকর সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করা,  অবিলম্বে আলু, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কম দামে রেশনের মাধ্যমে সরবরাহ,  বেআইনী মজুত সনাক্ত করে কলোবাজারী বন্ধ করতে হোক।

পাশাপাশি, ডেয়ারীর দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার করা, মোবাইলের রিচার্জ ও ডেটা রিচার্জের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করা, বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার গ্রাহকদের উপর জোর করে চাপিয়ে দেওয়া চলবে না এবং যুদ্ধকালীন তৎপরতায় মূল্যবৃদ্ধি প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top