News Flash

  • Home
  • দিনের খবর
  • ধসের জেরে সড়কপথে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন সিকিম
Image

ধসের জেরে সড়কপথে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন সিকিম

শিলিগুড়ি, ১১ জুলাই (হি.স.) :  লাগাতার ভারী বৃষ্টিতে কোথাও রাস্তায় ভূমিধস নেমেছে, আবার কোথায় রাস্তা ধসে গিয়েছে। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ। শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সংযোগরক্ষাকারী ১০ নম্বর জাতীয় সড়ক ভূমিধসে অবরুদ্ধ ১২ দিন ধরে। এতদিন আলগাড়া-লাভা হয়ে ঘুরপথে প্রতিবেশী রাজ্যটিতে যাতায়াত চলছিল। মেরামতের জন্য বৃহস্পতিবার সেটাও বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। যার ফলে সড়কপথে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম।

সম্প্রতি কালিম্পংয়ের বিরিকদারা ও সেলফিদারার মধ্যে ভয়ংকর ধস নেমেছে। সেবক থেকে তিস্তাবাজারে যাতায়াতের পথে বেশ কিছু এলাকায় সড়ক তিস্তার জলে তলায়। লিকুভির, মেল্লি বাজার, ২৭ মাইল, সেলফিদারা সহ সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেকারণে এতদিন সেবক-লাভা-আলগাড়া হয়ে গ্যাংটকে যাতায়াত চলছিল। বিকল্প রুটও যে কোনও মূহূর্তে বন্ধ হতে পারে বলে আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হল।


বৃহস্পতিবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিকিম এবং কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি যাতায়াতের বিকল্প রাস্তাটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামত করা হবে। সেই কাজের জন্য ১৪ জুলাই সকাল ৬টা পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকবে। কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।


১০ নম্বর জাতীয় সড়ক চলতি বছরের ২৩ মার্চ থেকে ১১ বার অবরুদ্ধ হয়েছে। তবে স্বস্তির খবর, সেলফিদারায় নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সড়ক খুলতে সপ্তাহখানেক সময় লাগবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top