News Flash

  • Home
  • Uncategorized
  • খেলরত্ন পুরস্কার পেলেন সাক্ষী-দীপা-সিন্ধু, প্রদান করলেন রাষ্ট্রপতি
Image

খেলরত্ন পুরস্কার পেলেন সাক্ষী-দীপা-সিন্ধু, প্রদান করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): রিও অলিম্পিকে দেশবাসীকে গর্বিত করা তিন কন্যাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওযা

দীপা কর্মকার
দীপা কর্মকার

হল| সোমবার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান এল দীপা-সিন্ধু-সাক্ষীদের ঝুলিতে| সোমবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন পিভি সিন্ধু, দীপা কর্মকার ও সাক্ষী মালিক| আশা জাগিয়ে শুরু করলেও শেষমেশ পদক না জিতলেও রিও-তে তাঁর পারফরম্যান্সের জন্য এই পুরস্কার পেলেন জিতু রাই| রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন|

রিও-তে আগরতলার জিমন্যান্স দীপা কর্মকারের প্রোদুনোভা ভল্ট দেশবাসীর নজর কেড়েছে| দীপাকে এক দশকের বেশি সময় ধরে কোচিং করানো বিশ্বেশ্বর নন্দীকে এ দিন দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হল| তাঁর সঙ্গী হলেন নাগাপুরী রমেশ (অ্যাথলেটিক্স), সাগর মাল ধয়াল (বক্সিং), রাজকুমার শর্মা (ক্রিকেট)| লাইফ টাইম পুরস্কার পেলেন এস প্রদীপ SakshiMalikকুমার (সুইমিং) ও মহাবীর সিং (কুস্তি)| কোচেদের সঙ্গে মোট ১৫ জন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেলেন| সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার অজিঙ্কে রাহানে, ফুটবলার সুব্রত পাল এবং টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিত্ ঘোষও| রয়েছেন রিও অলিম্পিকের ৩০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে ওঠা ললিতা বাবর| ধ্যানচাঁদ পুরস্কার পেলেন অ্যাথলিট সাত্তি গীতা, প্রাক্তন হকি খেলোয়াড় সিলভানাস ডুং ডুং এবং রোয়িংয়ে রাজেন্দ্রপ্রহ্লাদ শেলকে| পদক ছাড়াও একটি সম্মননাপত্র-সহ সাড়ে ৭ লাখ টাকা করে তুলে দেওয়া হয় সিন্ধু-দীপা-সাক্ষী ও জিতুদের pvsindhuহাতে| পাশাপাশি, দ্রোণাচার্য ও ধ্যানচাঁদ পুরস্কার প্রাপকরা প্রত্যেকেই পেলেন পাঁচ লাখ করে অর্থমূল্য|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top