News Flash

  • Home
  • খেলা
  • ওয়াশিংটন সুন্দরের স্পিনে শেষ জিম্বাবোয়ে,সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত
Image

ওয়াশিংটন সুন্দরের স্পিনে শেষ জিম্বাবোয়ে,সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত

হারারে, ১১ জুলাই (হি.স.): বুধবার হারারেতে ডে নাইট ম্যাচে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ২৩ রানে হারিয়ে ২-১ এ এগিয়ে গেল ভারত। ভারতের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানে থেমেছে জিম্বাবোয়ে।

প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬০ রান করা জিম্বাবোয়ে শেষ ১০ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৯৯ রান। ডিলন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি করে ৬৫ রানে অপরাজিত থাকেন। মাদান্দে করেছেন ২৬ বলে ৩৭ রান। ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর। আভেশ খান নিয়েছেন ২ উইকেট।

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের ৬৬ এবং রুতুরাজ গায়কোয়াড়ের ৪৯ রানের সুবাদে ১৮২ রান করে ভারত। যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নেমে করেছেন ৩৬ রান। জিম্বাবোয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top