News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ে বিলাসবহুল গাড়িতে পিষ্ট মহিলা, ১৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত অভিযুক্তের
Image

মুম্বইয়ে বিলাসবহুল গাড়িতে পিষ্ট মহিলা, ১৬ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত অভিযুক্তের

মুম্বই, ১০ জুলাই (হি. স.): মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল গাড়ি দুর্ঘটনাকাণ্ডে মূল অভিযুক্ত শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির শাহকে  ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের সেওরি আদালত।  মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। আর তারপর বুধবার সকালে মিহিরকে আদালতে পেশ করা হয়। তারপর আাদলত নির্দেশ দেয় আগামী ১৬ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। জানা যাচ্ছে, ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিলেন শিবসেনা নেতা রাজেশ শাহ। এই ঘটনার পর বিরোধীদের আক্রমণের চাপে পড়ে তাঁকেও এদিন দল থেকে বহিস্কার করা হয়।   উল্লেখ্য, গত শনিবার ভোররাতে বাড়ি ফেরার পথে জুহুর একটি বারে মদ্যপান করেন মিহির। এর পর ‘লং ড্রাইভে’ নিয়ে যেতে বলেন ড্রাইভারকে। ওরলিতে পৌঁছনোর পর নিজেই গাড়ি চালাবেন বলে জেদ ধরেন। মিহির স্টিয়ারিংয়ে বসার কিছুক্ষণ পরেই একটি স্কুটারে ধাক্কা মারেন। স্কুটারে ছিলেন মাছ বিক্রেতা প্রদীপ নাকভা এবং তাঁর স্ত্রী কাবেরী নাকভা। অন্য দিনের মতোই পাইকারি বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন তাঁরা। মিহিরের গাড়ি পিষে দেয় কাবেরীকে। প্রদীপ আহত হলেও প্রাণে বেঁচে যান।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top