কোচবিহার, ১০ জুলাই (হি.স.) : ঘোকসাডাঙ্গা বাস ডাকাতির ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এরা সবাই পুন্ডিবাড়ি থানা এলাকার বাসিন্দা। টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।দ্যুতিমান ভট্টাচার্য জানান, ধৃতদের নাম আজিনুর ইসলাম, মজিদুল হক ও সিরাজুল মিয়া।এর আগে কড়িশাল এলাকার শুকদেব রায় নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা এলাকায় দূরপাল্লার একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির পর ছোট গাড়িতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার দিন গভীর রাতে গাড়িটি উদ্ধার করা হয়। এদিকে গাড়ির চালক শুকদেবকে আটক করা হয়েছে।এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।

ঘোকসাডাঙ্গায় বাস ডাকাতির ঘটনায় তিনজন গ্রেফতার
Tags:
Releated Posts
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

















