News Flash

  • Home
  • দেশ
  • উন্নাওতে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ অমিত শাহর
Image

উন্নাওতে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ অমিত শাহর


নয়াদিল্লি, ১০ জুলাই (হি. স.): বুধবার উত্তর প্রদেশের উন্নাওতে সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ১৮। আহত হয়েছেন ১৯ জন। এই সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, উত্তর প্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমার মন ভারাক্রান্ত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের পাশে আছেন স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, উত্তর প্রদেশের উন্নাও জেলায় বুধবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুধের ট্যাঙ্কারে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই একটি ডাবল ডেকার বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। বিহার থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল দূরপাল্লার ডাবল ডেকার বাসটি, বুধবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ উন্নাও জেলার বেহতামুজাওয়ার থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহারের মোতিহারি থেকে ছাড়ে, গন্তব্য ছিল দিল্লি। বুধবার সকালে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতামুজাওয়ার থানা এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর। উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সোনিয়া-রাহুল কীভাবে ‘বন্দে মাতরম’-এর তাৎপর্য বুঝবেন: বিজেপি

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের কর্মসমিতি দলীয় কর্মসূচিতে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়ার পুরনো…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top