নয়াদিল্লি, ১০ জুলাই (হি. স.): বুধবার উত্তর প্রদেশের উন্নাওতে সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ১৮। আহত হয়েছেন ১৯ জন। এই সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, উত্তর প্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমার মন ভারাক্রান্ত। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের পাশে আছেন স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, উত্তর প্রদেশের উন্নাও জেলায় বুধবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুধের ট্যাঙ্কারে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবোঝাই একটি ডাবল ডেকার বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের, এছাড়াও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। বিহার থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল দূরপাল্লার ডাবল ডেকার বাসটি, বুধবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ উন্নাও জেলার বেহতামুজাওয়ার থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দূরপাল্লার বাসটি মঙ্গলবার রাতে বিহারের মোতিহারি থেকে ছাড়ে, গন্তব্য ছিল দিল্লি। বুধবার সকালে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বেহতামুজাওয়ার থানা এলাকায় এসে একটি দুধের ট্যাঙ্কারে পিছন থেকে এসে ধাক্কা মারে বাসটি। ট্যাঙ্কার এবং বাস, দুটোই উল্টে যায় রাস্তার উপর। উদ্ধারকারী দল বাসের জানলা ভেঙে যাত্রীদের বার করার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উন্নাওতে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ অমিত শাহর
Tags:
Releated Posts
‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’
নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…
বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন
কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…
বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল
নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…
অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের
নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…


















