News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েকে অপহরণের হাত থেকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ বাবা
Image

মেয়েকে অপহরণের হাত থেকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ বাবা

মুজ়ফ্‌ফরপুর, ২৮ আগস্ট (হি.স.) : মেয়েকে অপহরণের হাত থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি| terrorঘটনাটি ঘটেছে বিহারের মজ়ফ্‌ফরপুরের গায়ঘাটের লাদি গ্রামে| আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে মেয়েকে রেখে ঘাস কাটতে গিয়েছিলেন বাবা| সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর ১৪ বছরের মেয়েকে অপহরণের চেষ্টা করে| ঘটনাস্থলে এসে পড়েন ওই কিশোরীর বাবা| দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় তাঁর| বাগে আনতে না পেরে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা| গুলিতে গুরুতর জখম হন ওই ব্যক্তি| এদিকে ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে দুষ্কতীরা| গুলিবিদ্ধ ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top