News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে তিলোত্তমা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
Image

বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে তিলোত্তমা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা, ৯ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশের জেরে উধাও দাবদাহ পরিস্থিতি। কমেছে তাপমাত্রা, তবে ভারী বৃষ্টিপাতের দেখা নেই। বৃষ্টিতে ভেজার জন্য হাপিত্যেশ করছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।   দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আগামী ১২ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ জুলাই আলিপুরদুয়ার জেলায় অতি ভারীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ ও ১২ তারিখও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top