News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতরত্ন সংঘ ক্লাবের বিল্ডিং সরকারি জমিতে তোলা হয়েছে : পশ্চিম জেলা শাসক 
Image

ভারতরত্ন সংঘ ক্লাবের বিল্ডিং সরকারি জমিতে তোলা হয়েছে : পশ্চিম জেলা শাসক 

আগরতলা, ৯ জুলাই: ভারতরত্ন সংঘ ক্লাবের বিল্ডিং ভেঙ্গে ফেলার নোটিশ প্রসাশনের তরফ থেকে জারি করা হয়েছে। কারণ, বিল্ডিংটি সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছিল। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা. বিশাল কুমার।

এদিন তিনি বলেন, ভারতরত্ন সংঘের ক্লাব মোট এক একর জায়গায় করা হয়েছে। কিন্তু কিছুদিন পূর্বে সরকারের তরফ থেকে জায়গায় সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাতে দেখা গিয়েছে সরকারি জায়গায় ক্লাবের বিল্ডিংটি তুলা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, প্রসাশনের তরফ থেকে বিল্ডিং ভেঙে ফেলার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি সাত দিনের মধ্যে ক্লাব কতৃপর্ক্ষ নির্দেশের অমান্য করে তাহলে প্রসাশনের তরফ থেকে ভেঙে ফেলা হবে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top