হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ সোমবার হাফলঙে মশার বংশবৃদ্ধি উৎস হ্রাস সপ্তাহ শুরু হয়েছে। হাফলং টাউন কমিটির ময়দানে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে মশার বংশবৃদ্ধি হ্রাস করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এ নিয়ে বক্তব্য পেশ করেছেন ডা. লীনা হাকমকসা।
ডিমা হাসাও অত্যন্ত ডেঙ্গুপ্রবণ জেলা। প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্ত হন প্রচুর মানুষ। চিফ মেডিক্যাল অফিসার ডা. পবনকুমার গাঞ্জু এ প্রসঙ্গে বলেন, ২০২৩ সালে ডিমা হাসাও জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৮৫৩ জন। এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ জন। তাই ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আজ (সোমবার) থেকে শহর এলাকায় মশার বংশবৃদ্ধির উৎস হ্রাস সপ্তাহ শুরু করা হয়েছে। জুলাই মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে গ্রামাঞ্চলে এ ব্যাপারে সচেতনতা চালানো হবে।
এদিকে ডা. লীনা হাকমকসা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। সাধারণ ফুলের টাব, নারিকেলের খোসা, খোলা টায়ার ও নালায় জমা জলেই মশার বংশবৃদ্ধি হয়। তাই ঘরে ঘরে মশার বংশবৃদ্ধি বন্ধ করা খুব প্রয়োজন। তার জন্য বাড়িতে ফুলের টাব বা বাড়ির আশপাশে পড়ে থাকা নারিকেলের খোসা, টায়ার, ড্রেন ইত্যাদি পরিষ্কার রাখা জরুরি। এ ব্যাপারে আশাকর্মীরা শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে মশার বংশবৃদ্ধি রোধ করতে সচেতনতা চালানোর আহ্বান জানিয়েছেন ডা. লীনা হাকমকসা।
আজকের এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন হাফলং পুরপর্ষদের চেয়ারপার্সন রীপা হোজাই।

ডিমা হাসাওয়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশার বংশবৃদ্ধি হ্রাস সপ্তাহ
Tags:
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















