News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশার বংশবৃদ্ধি হ্রাস সপ্তাহ
Image

ডিমা হাসাওয়ে শুরু ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশার বংশবৃদ্ধি হ্রাস সপ্তাহ

হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ সোমবার হাফলঙে মশার বংশবৃদ্ধি উৎস হ্রাস সপ্তাহ শুরু হয়েছে। হাফলং টাউন কমিটির ময়দানে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে মশার বংশবৃদ্ধি হ্রাস করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এ নিয়ে বক্তব্য পেশ করেছেন ডা. লীনা হাকমকসা।
ডিমা হাসাও অত্যন্ত ডেঙ্গুপ্রবণ জেলা। প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্ত হন প্রচুর মানুষ। চিফ মেডিক্যাল অফিসার ডা. পবনকুমার গাঞ্জু এ প্রসঙ্গে বলেন, ২০২৩ সালে ডিমা হাসাও জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৮৫৩ জন। এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ জন। তাই ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আজ (সোমবার) থেকে শহর এলাকায় মশার বংশবৃদ্ধির উৎস হ্রাস সপ্তাহ শুরু করা হয়েছে। জুলাই মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে গ্রামাঞ্চলে এ ব্যাপারে সচেতনতা চালানো হবে।
এদিকে ডা. লীনা হাকমকসা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। সাধারণ ফুলের টাব, নারিকেলের খোসা, খোলা টায়ার ও নালায় জমা জলেই মশার বংশবৃদ্ধি হয়। তাই ঘরে ঘরে মশার বংশবৃদ্ধি বন্ধ করা খুব প্রয়োজন। তার জন্য বাড়িতে ফুলের টাব বা বাড়ির আশপাশে পড়ে থাকা নারিকেলের খোসা, টায়ার, ড্রেন ইত্যাদি পরিষ্কার রাখা জরুরি। এ ব্যাপারে আশাকর্মীরা শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে মশার বংশবৃদ্ধি রোধ করতে সচেতনতা চালানোর আহ্বান জানিয়েছেন ডা. লীনা হাকমকসা।
আজকের এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন হাফলং পুরপর্ষদের চেয়ারপার্সন রীপা হোজাই।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top