News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির বরাগাঁওয়ে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির
Image

গুয়াহাটির বরাগাঁওয়ে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির

গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : গুয়াহাটির বরাগাঁও এলাকার বুক চিরে ধাবিত জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছেন অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, সম্ভবত রবিবার মধ্য বা শেষ রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে। আজ সোমবার ভোররাতে জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন ওই রাস্তায় যাতায়াতকারী একটি গাড়ির চালক। তিনি খবর দেন পুলিশকে।

খবর পেয়ে পুলিশ অকুস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ জনসাধারণের সহায়তা চাইছে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top