News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি সাহায্য পেয়ে খুশি কল্যাণপুরের ক্ষতিগ্রস্থ কৃষকেরা
Image

সরকারি সাহায্য পেয়ে খুশি কল্যাণপুরের ক্ষতিগ্রস্থ কৃষকেরা

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৭ জুলাই: কৃষি ও কৃষক ভারতের অন্যতম একটি মেরুদন্ড স্বরূপ। কিন্তু হঠাৎ এই কৃষকদের উপর যখন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে তখন ক্ষতির সম্মুখীন হয়ে কৃষককুল দিশেহারা হয়ে যায়। তাঁদের তখন সরকারী ক্ষতিপূরণের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর করার কিছু থাকে না। ২০২৩ সালের নভেম্বর মাসে এমনই দুর্যোগ নেমে এসেছিল রাজ্যের বুকেও। প্রচন্ড ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে কৃষির প্রভূত ক্ষতি হয়েছিল। খোয়াই জেলার কল্যাণপুরেও ক্ষতি নেহাত কম হয়নি।

সারা রাজ্যের সাথে গত বৃহস্পতিবার কল্যাণপুর ব্লক এর মিলনয়তনে এক অনুষ্ঠান করে ২৪৫০ জন ধান চাষী এবং ৫০০ জন সব্জি চাষীকে সরকারীভাবে ক্ষতিপুরন দেওয়া হয়। অনুষ্ঠানে কল্যাণপুর কৃষি তত্বাবধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, আগরতলা থেকে আসা উপ কৃষি অধিকর্তা অলকা দেববর্মা প্রমুখ। ক্ষতিপূরণ ও খুব একটা কম নয়।

শুধু কল্যাণপুর কৃষি মহকুমাতেই ক্ষতিপূরণ দেওয়া হয় প্রায় ৫৬ লাখ টাকার মতো। সেই সময় ঝড়ে আমন ও বোরো ধানের ক্ষতি হয়েছিল। প্রায় ৪৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই হিসাবে মোট ২৪৫০ জন ধান চাষীকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয় ৩৮. ২৫ লাখ টাকা। কোন কৃষকের কত হেক্টর জমির ফসল  ক্ষতি হয়েছে সেই হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। তাই ক্ষতিপূরণ বাবদ যে সবাই সমান টাকা পায় বিষয় টা এমন নয়।

জানা গেছে নভেম্বর এর ঝড়ে মোট ৯৫ হেক্টর জমির সব্জি নস্ট হয়। প্রায় ৫০০ কৃষক ক্ষতির সম্মুখীন হয়। সেই হিসাবে বৃহস্পতিবার ৫০০ সব্জি চাষী কে মোট ১৬. ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জানা গেছে আমন ও বোরো ধানের ক্ষতি হয় প্রায় ৮০০০ হেক্টর কৃষি জমিতে। কৃষক রা ক্ষতিপুরন পাওয়াতে তারা যথেষ্ট খুশি। কারণ কৃষি কাজ করেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। বর্তমানে কল্যাণপুর কৃষি মহকুমার কৃষি তত্বাবধায়ক রূপক রায় ছুটি তে আছেন। তিনি আগামী ২৭ জুলাই কাজে যোগ দেবেন বলে প্রাথমিক খবর। বর্তমানে কল্যাণপুর কৃষি মহকুমার কৃষি তত্বাবধায়কের দায়িত্ব সামলাচ্ছেন সুশান্ত দেব।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top