News Flash

  • Home
  • Uncategorized
  • ইতালির ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে
Image

ইতালির ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে

রোম, ২৮ আগস্ট (হি.স.) : মধ্য ইতালির পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে| সিভিল earthquakeপ্রোটেকশন এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে| নিহতদের মধ্যে আমেত্রিক নগরীতেই ২৩০ জন| আরকোয়াটোয় ৪৯ জন এবং আকুমলিতে ১১ জন রয়েছে|
সংস্থাটি জানায়, ২৩৮ জনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে| রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন রোমানিয়ান রয়েছে| এছাড়া নিখোঁজ রয়েছেন অনন্ত ১৬ জন| ভয়াবহ ভূমিকম্পে মৃতদের স্মরণে একদিনের জাতীয় শোক পালন করছে দেশের সরকার| এ শোক উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্যতম শহর আরকোয়াটো এলাকায় নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন|
উল্লেখ্য, গত ২৩ আগস্ট ভোররাতে শক্তিশলী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top