News Flash

  • Home
  • খেলা
  • গোলের বন্যা, রেকর্ড গোল, ১৬ গোলে আনন্দ ভবনকে হারিয়ে মুলপর্বে ঐকতান
Image

গোলের বন্যা, রেকর্ড গোল, ১৬ গোলে আনন্দ ভবনকে হারিয়ে মুলপর্বে ঐকতান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রেকর্ড গোল। গোলের বন্যা। হ্যাটট্রিক, ডাবল হ্যাটট্রিক — সবই ছিল আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এক কথায় যথেষ্ট এক তরফা ম্যাচ। গোল হজম করা ছাড়া আনন্দ ভবনের খেলোয়ারদের অন্য কোন উপায় ছিল না। আজ, শনিবার খেলার দুই অর্ধে ১৬ গোল হজম করাতে বাধ্য করে ঐকতান যুব সংস্থা ৩ পয়েন্ট অর্জন করে। এটি তাদের পঞ্চম ম্যাচের মাথায় চতুর্থ জয়। অপরাজেয়র ধারা কিন্তু এখনও অটুট। মাঝে একটি খেলায় সিমনা তামাকারীর সঙ্গে এক-এক গোলে ড্র তে ম্যাচ নিষ্পত্তি করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবল আসরে এ গ্রুপের খেলায় ঐকতান যুব সংস্থা ১৬ গোলের বিশাল ব্যবধানে আনন্দ ভবন ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল পাঁচ গোলে এগিয়ে ছিল। পুরোপুরি একতরফা ম্যাচ। খেলার নয় মিনিট থেকে গোলের সূচনা। ড্যানিয়েল জমাতিয়া একাই ছটি গোল করে। লেন্সি কাইপেং করে চারটি গোল। এছাড়া, সুভাষ জামাতিয়া ও কৃষ্ণকিশোর জমাতিয়া দুটি করে এবং প্রয়াণ দত্ত ও মোচাং জমাতিয়া একটি করে গোল করেন। পক্ষান্তরে আনন্দ ভবনের ছেলেরা গোল পরিশোধের তেমন সুযোগ বের করতে পারেনি। এমনকি শক্ত প্রতিরোধ পর্যন্ত গড়ে তুলতে পারেনি। উপরন্ত খেলার দ্বিতীয়ার্ধে অসদাচরণের দায়ে রেফারি বিজিত দলের বিশ্বজিৎকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন পল্লব চক্রবর্তী, লিটন সাহা, তপন কুমার নাথ ও সুকান্ত দত্ত।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top