News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বিসিএএস -র নতুন আঞ্চলিক কার্যালয়ের অনুমোদনের জন্য বেসামরিক বিমান মন্ত্রীকে চিঠি পর্যটন মন্ত্রীর
Image

ত্রিপুরায় বিসিএএস -র নতুন আঞ্চলিক কার্যালয়ের অনুমোদনের জন্য বেসামরিক বিমান মন্ত্রীকে চিঠি পর্যটন মন্ত্রীর

আগরতলা, ৬ জুলাই: আগরতলায় ব্যুরোর অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)-র একটি নতুন আঞ্চলিক কার্যালয়ের অনুমোদনের জন্য বেসামরিক বিমান মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুকে চিঠি লিখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি চিঠিতে লিখেছেন, শীঘ্রই সারাদেশে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) -র ১৭টি নতুন অফিস প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখনও পর্যন্ত ত্রিপুরা ব্যুরোর অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির কোন অফিস নেই। ত্রিপুরার এমবিবি বিমানবন্দর গৌহাটির আন্তজার্তিক লোকপ্রিয়া গোপীনাথ বর্দোলোই (এলজিবিআই) বিমানবন্দরের পরে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। ২০২২ সালের ৪ জানুয়ারি এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি একটি আধুনিক এবং আন্তর্জাতিক শ্রেনীর টার্মিনাল বিল্ডিং।

এদিন তিনি আরও লিখেন, আগরতলা এবং চট্টগ্রামের (বাংলাদেশ) মধ্যে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। এমবিবি বিমানবন্দর প্রাঙ্গনে কাজ করা সমস্ত এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকাদার এবং জ্বালানী পাম্পের জন্য ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি থেকে ছাড়পত্র প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত ত্রিপুরা ব্যুরোর অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির কোন অফিস নেই। তাই আগরতলায় ব্যুরোর অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির একটি নতুন আঞ্চলিক কার্যালয় অনুমোদন করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top