News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরের সফল ফুল চাষী শংকর আরো এগুতে চায়
Image

কল্যাণপুরের সফল ফুল চাষী শংকর আরো এগুতে চায়

 কল্যাণপুর, ৬ জুলাই: কোন কিছু করার অভিপ্রায়, একাগ্রতা এবং অদম্য লক্ষ্য থাকলে যেকোন বাধাকে অতিক্রম করেই সফলতার দিকে পৌঁছানো যায়। শুধু লক্ষ্যে পৌঁছানো যায়, এমন না।

 বর্তমান পরিবর্তিত এবং জটিল সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার রসদ পাওয়ার পাশাপাশি অন্যদেরও নানান ভাবে উদ্বুদ্ধ করা যায়। এমনই এক দৃষ্টান্ত খোয়াই জেলার কল্যাণপুরের সফল ফুল চাষী শংকর শীল।

শুধু কল্যাণপুর না, গোটা খোয়াই জেলাতেই একজন সফল এবং আদর্শ ফুল চাষী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছে কল্যাণপুর বাজার কলোনী গ্রামের উদ্যোগী এই যুবক।

শীতকাল হোক কিংবা বর্ষাকাল সবসময়ই শংকর ব্যস্ত বাহারি ফুল ফোটাতে। এখনো হঠাৎ আজকের দিনেও শঙ্করের প্রায় আড়াই থেকে তিন কানি জমিতে গাঁদা ফুলের সাথে ডালিয়া, চন্দ্রমল্লিকার চাষ সত্যি সত্যি দারুন অনুভূতি প্রদানের জন্য যথেষ্ট।

প্রত্যাশা ত্রিপুরা প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে দুচোখে অনেক স্বপ্ন নিয়ে শঙ্করের বক্তব্য হচ্ছে স্থানীয় প্রশাসন বা সরকার অনেক সহায়তা করেছে, তবে লক্ষ্য যেহেতু অনেক দূর , তাই আগামী দিনে আরো সাহায্য চাইছে দৃষ্টান্তকারী যুবক শংকর।

এই সময়ের মধ্যে অর্থাৎ বৃষ্টির সময় ফুল চাষ করে ততটা লাভবান না হলেও শীতকালে ফুল চাষ অনেকটাই লাভজনক দাবি শঙ্করের। শঙ্করের আরও স্পষ্ট বক্তব্য হচ্ছে যথেষ্ট চাহিদা রয়েছে ফুল চাষের, রাজধানী আগরতলা থেকে শুরু করে খোয়াই, কল্যাণপুর কিংবা তেলিয়ামুড়াতে প্রতিনিয়ত শংকর ফুলের যোগান দিয়ে চলেছে বলে জানিয়েছে প্রতিবেদককে। আগামী দিনে যারা ফুল চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে শঙ্করের বক্তব্য হচ্ছে একবার লক্ষ্য স্থির করে ফুল চাষে নেমে গেলে সফলতা আসতে বাধ্য।

Releated Posts

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top